পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতির আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ২২:৫১
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতি ও সংলাপের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তান শুধু প্রতিবেশী নয় বরং অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং গভীর ঐতিহাসিক ও মানবিক বন্ধনে আবদ্ধ দুই ভ্রাতৃপ্রতিম দেশ। কোনো সীমান্তরেখা এই ভ্রাতৃত্বকে মুছে দিতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি বলেন, দুই দেশের মধ্যে যে মিল রয়েছে, তা যেকোনো বিরোধের চেয়ে অনেক বড়। তাই বর্তমান উত্তেজনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই- অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন।
তিনি আরও বলেন, মুসলিম উম্মাহ কখনোই ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড়াতে দেখতে চায় না। স্থায়ী শান্তি সংঘাতের মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে।
মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রজ্ঞা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
