২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১০

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

বার কাউন্সিলের প্রথম ধাপ পেরোলেন জাইমা রহমান

বার কাউন্সিলের প্রথম ধাপ পেরোলেন জাইমা রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৯:৪৭

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাইমা রহমান।

স্টোরিতে তিনি লেখেন,
“আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”

জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশ নেন।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ৩৭ হাজার ৮০ জন। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। তিন ধাপ সফলভাবে সম্পন্ন করলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া যায়।

তালিকাভুক্ত আইনজীবীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দিয়ে থাকে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

আরও পড়ুন