১৫ জুন ২০২৬, সোমবার, ২১:৫৮

শিরোনাম
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

দীর্ঘ ক্যান্সারযুদ্ধের অবসান, না-ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর

দীর্ঘ ক্যান্সারযুদ্ধের অবসান, না-ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর

নিজস্ব প্রতিবেদিক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০১:৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী অস্থি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৫টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তার বন্ধুরা জানান। তার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নূর নবীর মৃত্যুর খবর নিশ্চিত করে তার এক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সন্ধ্যা ৫টায় আমার বন্ধু নূর নবী এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমি সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।”

জানা যায়, এসএসসি পরীক্ষার পর নূর নবীর শরীরে ‘অস্টিওসারকোমা’ (Osteosarcoma) নামের অস্থি ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তার বাম পা কেটে ফেলতে হলেও তিনি জীবনযুদ্ধে টিকে থাকতে চেয়ে ছিলেন। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হন এবং সাভার থেকে প্রতিদিন প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সপ্তম সেমিস্টার পর্যন্ত পড়াশোনা চালিয়ে যান।

চিকিৎসার এক পর্যায়ে ক্যান্সার তার ফুসফুস ও শরীরের অন্যান্য হাড়ে ছড়িয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকরা তাকে উচ্চমূল্যের Cabozantinib 40mg ওষুধ সেবনের পরামর্শ দিলেও পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, নূর নবীর চিকিৎসার জন্য তারা আবাদি জমি, গৃহপালিত প্রাণীসহ প্রায় সব মূল্যবান সম্পদ বিক্রি করেছেন। তবুও প্রয়োজনীয় চিকিৎসার অর্থ জোগাড় করা সম্ভব হয়নি।

প্রায় ৭-৮ মাস আগে নূর নবীর চিকিৎসার সহায়তায় তার বন্ধু ও সহপাঠীরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেন। শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সেখানে কিছু অর্থ সংগ্রহ করা হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় মেটানো ছিল অত্যন্ত কঠিন। নূর নবীর মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন