০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৩৯

শিরোনাম
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

শেফার্ডের হ্যাটট্রিক, হেটমায়ারের দ্রুততম ফিফটি-ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত সূচনা

শেফার্ডের হ্যাটট্রিক, হেটমায়ারের দ্রুততম ফিফটি-ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত সূচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৩

কলকাতার ইডেন গার্ডেননে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৮২ রানের সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম অর্ধশতক করেন শিমরন হেটমায়ার। ২২ বলে ফিফটি করে বিশ্বকাপে ক্রিস গেইলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড ভেঙে দেন তিনি। রভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ড ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যা দলের জন্য বড় সুবিধা ছিল।

লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড প্রথম দিকে প্রতিরোধ গড়ে তোলে। রিচি বেরিংটন-টম ব্রুস জুটি ৭৮ রান যোগ করেন, বেরিংটন ২৪ বলে ৪২ রান ও ব্রুস ৩৫ রান করে। কিন্তু ডেথ ওভারের শুরুতেই রোমারিও শেফার্ডের বিধ্বংসী বোলিংয়ে স্কটিশরা চাপে পড়ে। ১৭তম ওভারের দ্বিতীয় বল থেকে শুরু করে শেফার্ড একের পর এক উইকেট নেন—হ্যাটট্রিক সহ সর্বমোট পাঁচ উইকেট। জ্যাসন হোল্ডারও তিন উইকেট শিকার করেন।

শেষ পর্যন্ত স্কটল্যান্ড ১৪৭ রানে অলআউট হয়। ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয় ৩৫ রানের ব্যবধানে। এই জয় দিয়ে বিশ্বকাপে ক্যারিবিয়ানরা শুরু করল ঝড়ের মতো, যেখানে ব্যাটিং এবং বোলিং—দুটোতেই ছিল চমক

আরও পড়ুন