ব্যক্তিস্বার্থকে বাদ দিয়ে দলকে সামনে রাখার আহ্বান দেম্বেলের
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩০
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ সামনে রেখে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এগিয়ে এনেছিল লিগ আঁ’র ম্যাচ। তবে প্রস্তুতির লক্ষ্যে পরিকল্পিত সেই ম্যাচেই হোঁচট খেল লুইস এনরিকের দল।
রেনের মাঠে শুক্রবার রাতে ৩-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় প্যারিসের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল পিএসজি। প্রতিপক্ষের গোলে বেশিবার শটও নিয়েছে তারা। পিএসজির মোট ২২ শটের মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। আর ১৩ শটের ৪টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নেয় রেনে। ফরাসি চ্যাম্পিয়নদের একাধিক সুযোগ মিস এবং সেই সঙ্গে রেনের গোলকিপার ব্রিস সাম্বা ছিলেন অবিশ্বাস্য। পুরো ম্যাচে ৬টি সেভ করেছেন তিনি।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন প্যারিস তারকা উসমান দেম্বেলে। তিনি বলেন, ‘আমরা ম্যাচটা বাজেভাবে শুরু করেছি। ওরা খুব ভালো খেলেছে, কিন্তু মনে হয় আমাদের আরো বেশি লড়াইয়ের মানসিকতা দেখাতে হবে।’
দেম্বেলে আরো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের পিএসজির জন্য খেলতে হবে। যদি আমরা মাঠে আলাদা আলাদাভাবে খেলি, তাহলে হবে না। আমরা যে শিরোপাগুলো চাই, তা জিততে পারব না।’
গত মৌসুমের কথা মনে করিয়ে দিয়ে দেম্বেলে বলেন, ‘গত বছর আমরা নিজেদের আগে ক্লাবকে রেখেছিলাম। আমাদের আবার সেটাই করতে হবে। এখন মৌসুমের দ্বিতীয় ভাগ চলছে। এখানে পিএসজিই আগে, কোনো ব্যক্তি নয়।’
লিগ আঁ-তে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা লঁসের পয়েন্ট ৪৯, আর ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে রেনে।
বুধবার চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথমে লেগে মোনাকের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরপর ২২ ফেব্রুয়ারি লিগে তলানির দল মেতজের মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
