কম ঘুমেই বাড়ছে বন্ধ্যত্বের ঝুঁকি: কী বলছেন বিশেষজ্ঞরা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১১
অতিরিক্ত কাজের চাপ কিংবা দুশ্চিন্তায় অনেকেরই রাতের ঘুম উবে গেছে। কেউ আবার অফিসের কাজ বা মোবাইল-ল্যাপটপ নিয়ে রাত জাগছেন নিয়মিত। তবে রাতের পর রাত এই অনিদ্রা আপনার অজান্তেই শরীরের বড় ধরনের ক্ষতি করছে। চিকিৎসকদের মতে, অনিয়মিত ঘুম শরীরের স্বাভাবিক ছন্দ বা ‘জৈবিক ঘড়ি’ নষ্ট করে দিচ্ছে।
শরীরের এই নির্দিষ্ট ছন্দকে বলা হয় ‘সার্কাডিয়ান রিদম’। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকদের মতে, মস্তিষ্কের হাইপোথ্যালামাসের ভেতরে থাকা ‘সুপ্রাকিয়াসম্যাটিক নিউক্লিয়াস’ শরীরের কেন্দ্রীয় ঘড়ি হিসেবে কাজ করে। এই ঘড়ির ছন্দ বিগড়ে গেলে শরীরের হরমোন ও প্রোটিনের ভারসাম্য নষ্ট হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম অপরিহার্য।
গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় কমে ২-৪ ঘণ্টায় নেমে এলে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ মারাত্মকভাবে ব্যাহত হয়। এর সরাসরি প্রভাব পড়ে পুরুষের শুক্রাণুর মানের ওপর। ভোরের দিকে মাত্র কয়েক ঘণ্টা ঘুমানো ব্যক্তিদের শরীরে হরমোনের ভারসাম্য থাকে না, যা দীর্ঘমেয়াদে বন্ধ্যত্বের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
এছাড়া ঘুম কম হলে শরীরে ‘কর্টিসল’ বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। কর্টিসল বাড়লে টেস্টোস্টেরন কমে যায়, যা থেকে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’র মতো জটিল রোগ হতে পারে। এই রোগে ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সুস্থ থাকতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই।
আরও পড়ুন
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
