২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ২১:২৬

শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার

ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০০:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বড় পর্দায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচ উপভোগ করতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। 

সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে ফুটবল বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভক্তদের উন্মাদনা দেখতে ঢাবির হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হন তিনি। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের মধ্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো বলেন, 'আমি নিজের দেশের মতো অনুভব করছি। মনে হচ্ছে, আমি আর্জেন্টিনায় আছি।'

রাত ১১টায় ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর কথা থাকলেও এদিন রাত ৯টা থেকেই ঢাবিতে সমর্থকরা অবস্থান নেন। এ সময় মুহসীন হল ছাত্রদলের পক্ষ থেকে গানের আয়োজন করা হয়। 

এ সময় মাঠে আরও উপস্থিত ছিলেন আর্জেন্টাইন লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে; আর্জেন্টিনার ইনফ্লুয়েন্সার রুলি; আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন; মার্তিন দে এসকালাদা; মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন