২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১০

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

চলতি মাসেই প্রকাশ হতে পারে এসএসসির ফল, সম্ভাব্য তারিখ ৩০ জুলাই

চলতি মাসেই প্রকাশ হতে পারে এসএসসির ফল, সম্ভাব্য তারিখ ৩০ জুলাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৩:০৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।

শিক্ষা বোর্ড কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হয়েছিল, তবে তা সম্ভব হয়নি। এখন ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব। তিনি বলেন, ২৭ জুলাই সরকারি বিভিন্ন কর্মসূচিতে শিক্ষা প্রশাসনের ব্যস্ততা এবং ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাইকেই সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় গত ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন