২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১০

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

অবশেষে এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

অবশেষে এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৫:০৩

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি ছিল বলে তিনি উল্লেখ করেন।

এরও আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী।

আরও পড়ুন