টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৭:১০
টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া সৈকতে এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় জেলে দিল মোহাম্মদের জালে মাছটি ধরা পড়ে।
জেলে দিল মোহাম্মদ জানান, প্রতিদিনের মতো মাঝের পাড়া সৈকতে টানা জাল ফেলেছিলেন তিনি। বিকেলের দিকে জাল টানতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন।
পরে স্থানীয়দের সহায়তায় জাল তুলে দেখতে পান বড় আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সোলতান আহমদের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন দিল মোহাম্মদ।
মাছ ব্যবসায়ী সোলতান আহমদ বলেন, মাছটির ওজন ১৬ কেজিরও বেশি। মাছটি প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা বলেন, সাগরের কোরাল মাছ অত্যন্ত সুস্বাদু এবং বাজারে এর চাহিদাও বেশি। সাধারণত এ প্রজাতির মাছ ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে কখনও এর চেয়েও বড় আকারের কোরাল ধরা পড়ে।
আরও পড়ুন
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
