০৫ জুন ২০২৬, শুক্রবার, ০২:৫৩

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

নৈতিকতার চরম অবনতি দায় আসলে কার?

নৈতিকতার চরম অবনতি দায় আসলে কার?

আরাফাত নাফিজ

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০১:৩৫

আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে আমরা বাস করছি এমন এক সভ্যতার এক উচ্চ শিখড়ে। যখন হাতের মুঠোয় নিয়ে ঘুড়ছি পুরো পৃথিবী। শুধু তাই নয় সকাল থেকে রাত পুরোটা সময়ই নিজেদের জড়িয়ে রাখছি নানা ধরনের প্রযুক্তির সাথে।আর সহজ থেকে সহজতর করছি নিজেদের জীবনকে।হয়ে পড়ছি ভীষণ ব্যস্ত।এত সবের ভিড়ে আমরা হারাতে বসেছি আমাদের মানবিক মূল্যবোধগুলো।সমাজের প্রতিটি স্তরে আজ নৈতিকতার চরম অবনতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা যে সভ্যতার অগ্রগতি নিয়ে বড়াই করি তা আসলে কতটা হাস্যরসে রুপ নিচ্ছে। একটা পরিসংখ্যানে একটু চোখ বোলানো যাক।ট্র্যন্সপারেনসি ইন্টান্যাশনাল এর এক পরিসংখ্যান অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা ১৫১ তম স্থানে।স্কোর মাত্র ২৩।এ থেকেই বোঝা যায় সভ্যতা আসলে সময়ের সাথে আগাচ্ছে না বরং মানুষ হয়ে পড়ছে অনেক বেশি পরিমানে অন্তঃসার শূন্য মানবিকতা বিহীন।

একটা সময় ছিল যখন মানুষ বাস করত বনে জঙলে, জীবনের এক মাত্র লক্ষ্য ছিল কেবলই বেঁচে থাকা।সারাদিন তারা কেবল খাবার আহরন ও তা ভক্ষন করেই বেঁচে থাকত।মানুষে মানুষে কোন সম্পর্ক বিদ্যমান ছিল বলে জানা যায় না।এরপর ধীরে ধীরে মানুষ সময়ের সাথে সাথে মানুষ সভ্য হতে শুরু করল।তৈরি করল নানা সামজিক ও পারিবারিক সম্পর্ক। 

ধীরে ধীরে মানুষ পরিনত হলো সকল প্রাণী থেকে আলাদা মূল্যবোধ ও সামজিক নানা সংস্কারের এক অনন্য মিশ্রণে গড়ে তুললো এক সভ্য সমাজ।একটি সমাজ এর মূল চালিকা শক্তিই তার নৈতিকতা ও নানা সামজিক আচার।একটি জাতিও মূলত গড়ে ওঠে এই আচার এর ভিত্তিতে।আমাদের দেশেও এক সময় তেমনটা দেখা যেত।ছোটরা বড়দের সম্মান করবে,বড়রা ছোটদের স্নেহ করবে সেই সাথে ছোটদের ভুল ধরিয়ে দিয়ে তাদের শাসন ও করবে।তবে কালের বিবর্তন এ কোথায় যেন সে সব সময় হারাতে বসেছি আমরা।আধুনিকতা আমাদের অনেক কিছু দিয়েছে ঠিকই কিন্তু সেই সাথে কেরেও নিয়েছে অনেক কিছু।এখন অনেকটাই যে যার মতো।যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত।সেই সাথে আমরা ভুলতে বসেছি নৈতিকতা ও নানা ভালো সামজিক আচার গুলো।আমাদের দেশে গ্রাম অঞ্চল এ সে সমস্ত কিছু টিকে থাকলেও শহর অঞ্চল এ সেই সংস্কৃতি নেই বললেই চলে।এই যেমন এক সময় বয়সে বড় কাউকে দেখলেই বাসে কিংবা ট্রেনে সিট ছেড়ে দেওয়ার যে চল ছিল তা আজ চোখে পড়ে না বললেই চলে।পৃথিবীর হাজারো প্রাণীর মাঝে মানুষই একমাত্র প্রাণী যে নিজের বিবেক দিয়ে ভাবতে পারে। আর সেই ভাবনাটা যাতে খারাপ ভাবনা না হয় তার জন্য নৈতিকতা জরুরি। ।নৈতিকতার অবক্ষয়ের ফলে আজকাল খারাপ কাজও যেন দেখা হচ্ছে ভালো হিসাবেই।এই যেমন দূর্ণীতি করে টাকা উপার্জন করলেও তা যেন স্বাভাবিক নিয়মেই পরিণত হয়েছে।এই হচ্ছে আমাদের সমাজের করুন বাস্তবতা। আর এই করুন বাস্তবতায় আমাদের সমাজ ধীরে ধীরে নিচেই নামছে।বাড়ছে নানা অপরাধ ও বৈষম।মাদকের মতো ভয়াবহ অপরাধ ও সংগঠিত হচ্ছে।সমাজ যেন হয়ে পড়ছে আত্মকেন্দ্রিক।সেই সাথে।বারছে নানা বিকৃত কাজকর্ম। বর্তমান সময়ে বেশ কিছু ঘটান যেন তারই প্রমান।আজকাল গনমাধ্যমগুলোতে চোখ বুলালেই তা টের পাওয়া যায়।

ইন্টারনেট ও মোবাইলের অতিরিক্ত মোহতাও নৈতিকতা অবক্ষয়ের বড় কারন।ভিন দেশী নানা সংস্কৃতি খুব সহজেই আজ ঢুকে পড়ছে আমাদের মাঝে ফলে ভাঙছে আমাদের সংস্কৃতি। সেই সাথে আমাদের মাঝে যে বীজ বুনে দেওয়া হচ্ছে যে অর্থই সকল সুখের মূল তাও আর এক বিশাল কারন।সুশিক্ষার অভাবও এর এক বড় কারন।আমাদের সমাজ ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং এগিয়ে নিতে নৈতিকতার বিকল্প নেই।আর তাই এখনই কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরী। সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করে নৈতিকতা বিষয়ে ব্যপক প্রচারণা দরকার।কেবল শিক্ষা নয় সুশিক্ষার প্রসার ঘটাতে হবে।আমাদের শিশুদের ছোটবেলা থেকেই নৈতিকতার বীজ বুনে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা এ ক্ষেত্রে জরুরী। সর্বপরী সমাজের সকল স্তরের সকল মানুষ মিলেই পারে আমাদের সমাজকে নৈতিকতা ও মূল্যবোধ এ মন্ডিত এক সুন্দর সমাজ উপহার দিতে।

লেখক,

‎আরাফাত নাফিজ

‎শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন