কাঁঠালের মুচি পচা রোধে করণীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ০১:৫৯
কাঁঠাল আমাদের জাতীয় ফল। ফল পচা বা মুচি ঝরা রোগের কারণে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে প্রায়ই কাঁঠালের উৎপাদন অনেকাংশে ব্যাহত হয়। কাঁঠালের ভালো ফলনের জন্য তাই কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।
রোগের কারণ
রাইজোপাস আরটোকারপি নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। এ ছত্রাক কচি ফলে (স্ত্রী পুষ্পমঞ্জরি) আক্রমণ করে। ছত্রাকের কারণে কাঁঠালের মুকুল পচা রোগটিই মুকুল ঝরার প্রধান সমস্যা। পুরুষ পুষ্পমঞ্জরি পরাগায়ন শেষে স্বাভাবিকভাবেই কালো হয়ে ঝরে যায়।
রোগের লক্ষণ
• আক্রান্ত মুকুল প্রথমদিকে ধূসর হয়ে যায়।
• পরে মুকুলের গায়ে সরু ও লম্বা সাদা ছত্রাক দেখা যায়।
• সবশেষে আক্রান্ত মুকুল ছোট অবস্থাতেই মাটিতে ঝরে পড়ে।
প্রতিকার
• গাছের নিচে ঝরে পড়া পুরুষ ও স্ত্রী পুষ্পমঞ্জরি সংগ্রহ করে পুড়িয়ে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে।
• গাছের নিচের জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
• মুচি আসার আগে ও পরে ১০ দিন পর পর ২-৩ বার বোর্দোমিক্সার বা মেনকোজেব গ্রুপের ডায়থেন এম-৪৫ অথবা মেনকোজেব (৬৪%) আর মেটালাক্সিল (৮%) গ্রুপের রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
• টেবুকোনাজল গ্রুপের ফলিকুর নামক ছত্রাকনাশক গাছে ফুল আসার পর থেকে প্রতি ১০ লিটার পানিতে ৫ গ্রাম হারে মিশিয়ে ১৫ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে।
সাবধানতা
১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই ফল খাবেন না বা বিক্রি করবেন না।
করণীয়
ফল সংগ্রহ করা শেষ হওয়ার পর প্রতিটি গাছের ফলের বোটা, মরা ডাল, রোগ বা পোকা আক্রান্ত পাতা ও ডাল অপসারণ করে অনুমোদিত একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক স্প্রে করে দিন।
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
