০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৫

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

রিয়াল তারকার দিকে নজর ম্যানইউর

রিয়াল তারকার দিকে নজর ম্যানইউর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ১৯:২৭

গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে মাঝমাঠ শক্তিশালী করতে নজর বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই তালিকায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির নাম।

গত মৌসুমে আক্রমণভাগ ও গোলরক্ষক পজিশনে জোর দেওয়ার পর এবার ইউনাইটেড তাদের প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে মাঝমাঠকে। প্রিমিয়ার লিগ থেকে নটিংহাম ফরেস্টের এলিয়ট অ্যান্ডারসন, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কার্লোস বালেবা এবং ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ার্টনের নাম নিয়মিত আলোচনায় রয়েছে।

তবে ওয়ার্টনের খেলার ধরন কোবি মাইনুর সঙ্গে মিল থাকায় তাকে নিয়ে কিছুটা সংশয় রয়েছে। মাইনু শিগগিরই নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন বলেও জানা গেছে।

ইউনাইটেড শুধু দেশীয় বাজারেই নয়, বিদেশি খেলোয়াড়দের দিকেও নজর রাখছে। সেই প্রেক্ষাপটে চুয়ামেনি তাদের অন্যতম লক্ষ্য।

২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত, এবং ক্লাবটি চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী বলে জানা গেছে।

তবে ট্রফিশূন্য একটি হতাশাজনক মৌসুমের পর সান্তিয়াগো বার্নাব্যুতে বড় পরিবর্তনের আভাস মিলছে। ফলে বড় অঙ্কের প্রস্তাব এলে রিয়াল চুয়ামেনিকে ছাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

২০২২ সালে মোনাকো ছেড়ে যাওয়ার সময়ও চুয়ামেনিকে দলে ভিড়াতে চেয়েছিল ইউনাইটেড। কিন্তু তখন তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এদিকে চেলসির অপ্রত্যাশিত ধসের সুযোগে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে। কোচ মাইকেল ক্যারিকের দল সোমবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে জিতলে বাকি চার ম্যাচে মাত্র একটি ভালো ফল পেলেই ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় দুই বছর পর ফেরার পথ নিশ্চিত হবে।

অন্যদিকে কাসেমিরো ও জেডন সানচো দল ছাড়ায় ইউনাইটেডের বেতন কাঠামোতে কিছুটা ফাঁকা জায়গা তৈরি হবে। যদিও বার্সেলোনা শেষ পর্যন্ত ৩০ মিলিয়ন ইউরোতে মার্কাস র‍্যাশফোর্ডকে দলে নেবে কি না, তা এখনও অনিশ্চিত।

আরও পড়ুন