কবে অবসর নিচ্ছেন নেইমার?
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৩
অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। চলতি বছরে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন চোটে জর্জরিত এই ফরোয়ার্ড।
অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ফলে গত বছরের জানুয়ারির পর থেকে খেলেছেন মাত্র ২৯টি ম্যাচ। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে ১৯৬ দিন সাইডলাইনে কাটাতে হয়েছে। দীর্ঘ চোট-সংকটের পর বুট তুলে রাখার বিষয়টি গুরুত্বসহকারে ভাবছেন তিনি।
ব্রাজিলের ‘কাজেটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে অবসর নিয়ে সরাসরি কোনো সময়সীমা না জানিয়ে নেইমার বলেন, “ভবিষ্যৎ আমার জন্য কী নিয়ে আসছে, তা আমি জানি না। ডিসেম্বরেই অবসর নিতে চাইতে পারি। আমি দিন ধরে এগোচ্ছি। এই বছরটি খুব গুরুত্বপূর্ণ—শুধু Santos FC-এর জন্য নয়, ব্রাজিল জাতীয় দল এবং আমার নিজের জন্যও।”
২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন করে আলোচনায় এলেও মাঠে ফেরার ব্যাপারে তাড়াহুড়ো করেননি তিনি।
সম্পূর্ণ ফিট হয়ে ফেরার লক্ষ্য জানিয়ে নেইমার বলেন, “এই মৌসুমে শতভাগ ফিট হয়ে ফিরতে চেয়েছিলাম বলেই কিছু ম্যাচে বিশ্রামে ছিলাম। অনেকেই নানা কথা বলছে, কিন্তু প্রতিদিনের বাস্তবতা তারা বোঝে না। সান্তোস এ বিষয়ে দারুণ পরিকল্পনা করেছে। আগের চেয়ে কিছুটা শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পেরে আমি খুশি। ছন্দ ফিরে পেতে সময় লাগবে, তবে ধৈর্য ধরে এগোলে শতভাগে পৌঁছাতে পারব।”
আরও পড়ুন
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
