০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪৪

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

‘দ্য ওয়েডিং অব বিরোশ’, মুখ খুললেন রাশমিকা-বিজয়

‘দ্য ওয়েডিং অব বিরোশ’, মুখ খুললেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৪

দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবারাকুন্ডা তাদের আসন্ন বিয়ের বিষয় প্রকাশ করেছেন। এতদিন মুখে কুলুপ এঁটে থাকা এই জুটি অবশেষে স্বীকার করেছেন, যে তারা বিয়ে করতে যাচ্ছেন।

আনুষ্ঠানিকভাবে জানা গেছে, তাদের বিবাহের নাম হবে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। ভক্তরা বহু বছর আগে তাদের নামের সংমিশ্রণে এই নামটি তৈরি করেছিলেন, এবং নিজেদের বিয়ের নামকরণে তারা সেই সম্মান প্রদর্শন করছেন। রাশমিকা ও বিজয় লিখেছেন,
“আমাদের প্রিয়জনেরা, আমরা নিজেদের জন্য কিছু পরিকল্পনা করার আগেই আপনারা আমাদের জন্য ভালোবাসা দিয়ে একটি নাম দিয়েছিলেন—‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে আমাদের এক হওয়ার দিনটির নাম আপনাদের সম্মানে রাখছি—‘দ্য ওয়েডিং অব বিরোশ’। এত ভালোবাসায় আমাদের আগলে রাখার জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের অংশ হয়ে থাকবেন।”

বিয়ের তারিখ ও অনুষ্ঠান

এই তারকা জুটির বিয়ের আসর অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে। উৎসবটি হবে ঘনিষ্ঠ পরিবার ও নির্বাচিত অতিথিদের উপস্থিতিতে, শহরের উপকণ্ঠে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাসাদে। সম্ভাব্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে: ‘দ্য মেমেনটোস বাই আইটিসি হোটেলস’, ‘র‌্যাফেলস উদয়পুর’, ‘ফেয়ারমন্ট উদয়পুর প্যালাস’।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, আরাবল্লী পর্বতমালার সৌন্দর্যে ‘দ্য মেমেন্টোস বাই আইটিসি হোটেলস’-এ বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বেশি।

বিয়ের পর রাশমিকা ও বিজয়ের হায়দরাবাদ ও মুম্বাইয়ে আলাদা দুটি রিসেপশনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। সেদিনই হবে সঙ্গীত ও মেহেন্দি। ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হলদি অনুষ্ঠান। এরপর ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আরও পড়ুন