বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৪:৩৫
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়ন পর্যালোচনার অংশ হিসেবেই বাংলাদেশ সফর করেছে তাদের প্রতিনিধি দল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মন্তব্য ও জল্পনাকে ‘অনুমাননির্ভর’ বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
আইসিসির নিয়োগ করা দুই সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ড. মোহাম্মদ এ.এস. মুসাজি এবং তাভেঙ্গওয়া মুখুহলানি।
সফরকালে প্রতিনিধি দলটি বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে এবং চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, বিসিবির উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই এই সফরের আয়োজন করা হয়। এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বা দাবি আইসিসির আনুষ্ঠানিক অবস্থান নয় বলেও স্পষ্ট করা হয়েছে।
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বর্তমানে দায়িত্ব পালন করছে একটি অ্যাডহক কমিটি। সেই কমিটি এবং এর কার্যক্রম নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।
বিশেষ করে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল-এর আইসিসির এক সভায় অনুপস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়।
আরও পড়ুন
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
- • সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল: শিক্ষামন্ত্রী
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
