০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৬

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা

জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১০:৪৭

ফ্যামিলি ও কৃষক কার্ডের পর এবার সবার জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে প্রথম ধাপে বগুড়াসহ পাঁচ জেলায় এ সুবিধা চালু হবে। এ কার্ডের মাধ্যমে নাগরিকরা স্বাস্থ্যসেবায় বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, হেলথ কার্ডের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় দেওয়া হবে। পাশাপাশি বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগও থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির নির্বাচনী ইশতেহারে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাষ্ট্রক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বর্তমান সরকার। নাগরিকের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য একটি কার্ডে সংরক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজ ও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জুন মাসে চালুর পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে আগামী জুলাইয়ে প্রথম ধাপে বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, নরসিংদী ও নোয়াখালী জেলায় হেলথ কার্ড চালু করা হবে। পরে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।

হেলথ কার্ড প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করছেন এবং সংশ্লিষ্ট বিভাগ দ্রুত বাস্তবায়নে কাজ করছে।

ই-হেলথ কার্ড হবে একটি ইলেকট্রনিক কার্ড, যেখানে প্রতিটি রোগীর জন্য আলাদা ইউনিক আইডি থাকবে। রোগীর চিকিৎসা-সংক্রান্ত সব তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। কার্ড ব্যবহার করলেই রোগীর আগের রোগের ইতিহাসসহ প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের প্রথমেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। সরকার চায়, অন্তত মৌলিক কিছু পরীক্ষার ক্ষেত্রে যেন নাগরিকদের অতিরিক্ত অর্থ ব্যয় না করতে হয়। একই সঙ্গে বছরে একবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। তবে তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্যখাতে ডিজিটাল সেবা বাস্তবায়নের ব্যর্থতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন মডেলের তুলনা করতে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত কার্যক্রম শুরু করতে হবে। পরে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা যেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হেলথ কার্ডের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার পাশাপাশি হাসপাতালগুলোকে আরও দক্ষ ও সেবামুখী করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন