দায়িত্বহীনতার অভিযোগ, ২ পুলিশ সদস্যকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২০:১১
বগুড়ার ধুনট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ২টি ল্যাপটব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ধুনট ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ২টি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার পরিষদের কার্যক্রম শেষে প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে তালা দিয়ে রাখেন। পরিষদের বিধি অনুযায়ী মঙ্গলবার রাতে রতন কুমার ও নিরাঞ্জন কুমার নামে গ্রাম পুলিশ সদস্যদের পাহারার দায়িত্ব ছিলেন। কিন্ত ওই গ্রাম পুলিশের দুই সদস্য রাতে পরিষদের কার্যালয়ে পাহারায় ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ২টি ল্যাপটপ নিয়ে গেছে। এ সময় দুর্বৃত্তরা পরিষদের বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করেছে।
ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রাম পুলিশের ২ সদস্যের দায়িত্বহীনতার কারণে পরিষদের কার্যালয়ে চুরি হয়েছে। এ কারণে গ্রাম পুলিশের ওই ২ সদস্যকে শোকজ করা হয়েছে। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানো হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
