মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৫:৫৬
রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত মদপানে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার দুলা মিয়া নামে একজনের মৃত্যু হয়। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহিদুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত মদ পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন।
এদের মধ্যে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।
সোমবার হাসপাতালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া। মঙ্গলবার সকালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী। আর বুধবার মারা যান দুলা মিয়া।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ শিকদার বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং তদন্ত চলছে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে জনসচেতনতা বাড়াতে এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। পাশাপাশি বিষাক্ত মদের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
আরও পড়ুন
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
