চাচাতো ভাইয়ের হাতে খুন, বস্তায় মিলল রিয়ার মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২৩:০৬
পাবনার পদ্মা নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নবম শ্রেণির ছাত্রী রিয়া খাতুন হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত রিয়া খাতুন (১৫) পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের আজিজুল প্রামানিকের মেয়ে।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান।
পুলিশ জানায়, বুধবার সকালে ভাড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রিয়া তার চাচাতো ভাই নাঈমের বাসায় বেড়াতে যায়। সেখানে দুজনের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নাঈম প্রথমে রিয়াকে ধারালো ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই সঙ্গে মরদেহ পরিবহনে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার মৃত কাশেম প্রামানিকের ছেলে নাঈম, শফিক শেখের ছেলে ইয়াসিন শেখ এবং শিমুল প্রামানিকের ছেলে তুহিন প্রামানিক।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
