০৬ জুন ২০২৬, শনিবার, ১৭:১৯

শিরোনাম
পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, স্বাভাবিক হলো শনিবার দুপুরে

যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, স্বাভাবিক হলো শনিবার দুপুরে

সারাদেশ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৪:৫১

অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা, বিকল যানবাহন এবং যমুনা সেতু এলাকায় ধীরগতির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হওয়া দীর্ঘ যানজট ও ভোগান্তি অবশেষে কমেছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার পর স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার ভোর পর্যন্ত মহাসড়কের যমুনা সেতু এলাকা থেকে করাতিপাড়া বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট ছিল। পরে উত্তরবঙ্গমুখী যানবাহন পারাপারের জন্য যমুনা সেতু একমুখীভাবে পরিচালনা করায় টাঙ্গাইল অংশে যানবাহনের চাপ দ্রুত কমতে শুরু করে।

বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে এখনও যানবাহনের চাপ রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

যানজটের কারণে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পরিবার-পরিজন নিয়ে প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থাকতে হয়েছে অনেককে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা।

অন্যদিকে কাঁচামালবাহী ট্রাকগুলো নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় পণ্য নষ্ট হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে।

যাত্রী ও চালকদের অভিযোগ, টাঙ্গাইল থেকে এলেঙ্গা পর্যন্ত মাত্র ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লেগেছে দুই থেকে তিন ঘণ্টা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল রানা বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসে এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন