০৬ জুন ২০২৬, শনিবার, ১৩:০০

শিরোনাম
বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১

চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২ মোটরসাইকেল আরোহী

চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২ মোটরসাইকেল আরোহী

সারাদেশ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১১:২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে যায়।

এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন