রাজবাড়ীতে প্রাইভেটকার–ইজিবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১১:২৬
রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) রাতে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকার কলেজ মোড় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদভিক প্রাইভেটকারে পরিবারের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ব্যবসায়ী অর্জুন খেতানের পুত্রবধূ জ্যোতি খেতান (৩২), ফরিদপুর কোতোয়ালি থানার চাঁদপুর এলাকার মহাদেব (২৫), রাজবাড়ীর পাংশার সুয়াদ (৩৭), সেলিনা (৫০) এবং ইসলাম মণ্ডল (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দিক থেকে আসা প্রাইভেটকারটি রাজবাড়ীর দিকে যাচ্ছিল। অপরদিকে ইজিবাইকটি রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। কলেজ মোড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়।
ইজিবাইক চালক দাবি করেন, সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে যানটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
- • তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন ৮ খাবার
- • বিশ্ব দেখবে ইরানের শক্তির প্রতিফলন: ইরানি সামরিক কর্মকর্তা
- • দ্রুত নিষ্পত্তির উদ্যোগে হাইকোর্টে উঠছে আছিয়া-নুসরাত মামলা
- • বাসর রাতে বিড়াল মারার আসল রহস্য
- • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল
- • দক্ষ জনগোষ্ঠী গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
- • জেনেটিক ঝুঁকির সতর্কবার্তা: খালাতো–চাচাতো বিয়েতে বাড়ছে উদ্বেগ
- • আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি এমবাপ্পের
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
