২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ২১:৩৩

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে কাপ্তাই হ্রদে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। হ্রদের পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র’-এ বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন পানি স্বল্পতায় ভুগলেও অবশেষে কেন্দ্রের ৫টি ইউনিটের সবকটিই চালু হয়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে মোট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মঙ্গলবার (০৭ জুলাই) রাত সোয়া আটটায় যোগাযোগ করা হলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে সবকটি চালু হয়েছে এবং ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, এতদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কেন্দ্রের ৫ টি ইউনিট হতে মাত্র ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে ৫টি ইউনিটের সবকটি চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে বলে জানান তিনি।

উল্লেখ্য এ বিদ্যূৎ কেন্দ্র থেকে সর্ব্বোচ্য ২৩০ মেগাওয়াট উৎপাদন করা যায়।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন