২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১২

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৪:০৫

মাছের প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষার লক্ষ্যে মৎস্য সম্পদের আহরণের উপর তিন মাসের (মে থেকে জুলাই) নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিটির সভাপতি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙ্গামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতারা।

সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতারা মাছ ধরার নিষেধাজ্ঞা ১০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়ে বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুত কাপ্তাই হ্রদে পানি বাড়লেও মাছের গঠন বৃদ্ধি পায়নি। এছাড়া এখনও কাপ্তাই হ্রদের পানির রঙ ঘোলা রয়েছে, যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাধা।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন