নিষেধাজ্ঞা ভেঙে এসিল্যান্ডদের নতুন গাড়ি দিচ্ছে অর্থ মন্ত্রণালয়
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৪
তীব্র আর্থিক সংকটের কারণে গত চার বছর ধরে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে ৯ জেলার সহকারী কমিশনারদের (ভূমি) বা এসিল্যান্ডের জন্য নতুন গাড়ি কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ৯টি ডাবল কেবিন পিকআপ কেনার জন্য মোট ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে নির্বাচনের মাঠ পরিদর্শনে কর্মকর্তাদের জন্য নতুন গাড়ির প্রয়োজনীয়তার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে এসে প্রতিটি ৮৬ লাখ টাকা মূল্যের ৯টি গাড়ির প্রস্তাব অনুমোদন করা হলো। সরকারের উচ্চপর্যায় থেকে মিতব্যয়িতার নির্দেশনা এবং নতুন গাড়ি কেনায় কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও এই বিশেষ বরাদ্দ নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, ডলার সংকট ও সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২০২০ সাল থেকে সাধারণ দপ্তরে নতুন গাড়ি কেনা বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন আমলাতান্ত্রিক স্তর থেকে গাড়ির চাহিদা আসলেও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এতদিন সাড়া মেলেনি। তবে নির্বাচনের ঠিক কয়েক দিন আগে অর্থ মন্ত্রণালয়ের এই আকস্মিক অনুমোদনকে ব্যতিক্রম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আপাতত দেশের নয়টি জেলার এসিল্যান্ডরা এই সুবিধা পাচ্ছেন। প্রশাসনিক কাজের গতি বাড়ানোর যুক্তি দেওয়া হলেও নির্বাচনের প্রাক্কালে সরকারের অতিরিক্ত ১১ কোটি টাকা ব্যয় নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
