০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:২৪

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

র‌্যাবের ওপর হামলা করে কুখ্যাত সন্ত্রাসীকে ছিনতাই

র‌্যাবের ওপর হামলা করে কুখ্যাত সন্ত্রাসীকে ছিনতাই

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী সাহেব আলীকে আটকের পর হামলার শিকার হয়েছেন র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় তার সহযোগীরা র‌্যাবের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য ও স্থানীয় রানা নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত র‌্যাব সদস্যদের মধ্যে দুজনের নাম জানা গেছে— তুহিন ও ফাহিম।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল সাদা পোশাকে সাহেব আলী (৩৮) ও তার এক সহযোগীকে আটক করে। সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ডজনখানেক মামলা রয়েছে।

আটকের পর দুই র‌্যাব সদস্য তাদের পাহারায় চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় প্রায় ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সহযোগীরা সাহেব আলীকে ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, “দুজন র‌্যাব সদস্য সাহেব আলীকে বসিয়ে রেখেছিল। হঠাৎ কয়েকজন যুবক দৌড়ে এসে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যে তারা সাহেব আলীকে নিয়ে পালিয়ে যায়।”

র‌্যাব-১১ এর সিপিএসসি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। তবে সাহেব আলীকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেননি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাহেব আলী ও তার সহযোগীদের ধরতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।

আরও পড়ুন