০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ

জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২২:১৮

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই।

সোমবার (১ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।

ব্রিফিংয়ে বলা হয়, ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির নেতারা জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা ও প্রতিবেদনের বিভিন্ন তথ্য নিয়ে আপত্তি তুলেছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জাতিসংঘের কাছে চিঠিও দিয়েছেন।

এসব আপত্তির জবাবে স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো ভিত্তি নেই।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। সহিংসতার ঘটনা তদন্তের পর মানবাধিকার দপ্তর এই প্রতিবেদন প্রকাশ করে।

এদিকে বাংলাদেশ থেকে অর্থ পাচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র বলেন, সদস্য রাষ্ট্রগুলোর সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার হওয়া উন্নয়নের জন্য বড় প্রতিবন্ধকতা। জনগণের অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানায় জাতিসংঘ।

আরও পড়ুন