মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ
প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫, ১৩:২৯
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ওই আইনজীবী। তিনি জানান, দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, গত ৬ অক্টোবর ‘চরমোনাই দর্পণ’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে মুফতি ফয়জুল করিম পবিত্র কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ভিডিওতে তার কথায় ছিল, ‘শুধু কোরআন কিচ্ছু না’ এবং ‘শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি’।
এই মন্তব্যগুলো পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে কোরআন অবমাননা দণ্ডবিধি ও সংবিধানের পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ।
নোটিশে ফয়জুল করিমকে তিন দিনের মধ্যে স্পষ্টভাবে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননাকর মন্তব্য না করার প্রতিশ্রুতিও দাবি করা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এই নোটিশ ইস্যু নিয়ে এখনো মুফতি ফয়জুল করিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
