০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:২৭

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

খুলনায় আগুনে দগ্ধ চার পরিবারের সম্বল

খুলনায় আগুনে দগ্ধ চার পরিবারের সম্বল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২২:৩৩

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে চারটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৯৫ সাউথ সেন্ট্রাল রোডস্থ তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং ভাড়াটিয়াদের বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া হিমাংশু মন্ডল, মো. আরিফ শেখ, আনারুল ও এনামুল শেখের ঘর এবং সকল মালামাল আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এছাড়া সদর থানার এএস আই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

টুটপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে চারটি পরিবারের কয়েক লাখ টাকার ক্ষতি হয়।

আরও পড়ুন