বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ১৮:১২
বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরআগে, বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।
এ নির্বাচনে বিএনপির প্রার্থী হলেন জেলা বিএনপির সভাপতি প্রার্থী রেজাউল করিম বাদশা। জামায়াতের প্রার্থী হলেন দলটির শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী হলেন আল আমিন তালুকদার।
ভোট চলাকালে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। তার অভিযোগে কোন প্রকার সুরাহা না করারও অভিযোগ তোলেন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।১৫০টি কেন্দ্রে বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণ ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
এই আসনটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিপুল ভোটে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
