রাজধানীতে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২০:৩২
রাজধানীর সায়েদাবাদ এলাকায় তাসলিমা আক্তার (৩৪) নামে এক নারীকে হত্যার ঘটনায় আব্দুল্লাহ ওরফে রাজু (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজুর সঙ্গে তাসলিমার প্রেমের সম্পর্ক ছিল।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে করাতিটোলা ক্লাব মোড় এলাকা থেকে আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) খালেদ হাসান।
রাজু পুলিশকে জানিয়েছেন, তাসলিমার সঙ্গে তার এক বছর ধরে সম্পর্ক ছিল। তাসলিমা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দেখিয়ে প্রায় পঞ্চাশ লাখ টাকা ধার নিয়ে আত্মসাৎ করেন। এর ফলে রাজুর ব্যবসায় ক্ষতি হয়। এ ছাড়া তাদের মধ্যে সম্পর্কে কারণে রাজুর স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এসব কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ সায়েদাবাদের করাতিটোলা এলাকার তাসলিমা আক্তারকে কুপিয়ে ফেলে রাখা হয়েছিল। পরে তার স্বামী রশিদ আহামেদ বাপ্পি ও স্বামীর ভাই নাদিম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে যান স্বজনরা।
এ ঘটনায় রাজুকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়। জানা গেছে, তাসলিমা বংশাল মহতটুলী এলাকার জয়নাল মাদবরের মেয়ে। তিনি রশিদ আহামেদ বাপ্পির দ্বিতীয় স্ত্রী।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
