নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে ৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২২:০৯
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে অকটেন ও ডিজেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত ‘মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় তালাবদ্ধ একটি ঘরে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, ‘অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।’
তিনি আরো জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
