২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

বাজুসের নতুন মূল্যতালিকা, বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম

বাজুসের নতুন মূল্যতালিকা, বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১১:২১

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বৃহস্পতিবারও (২৩ জুলাই) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

এ ছাড়া,

  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা,
  • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকারের ডিজাইন ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে, ফলে অলংকারের চূড়ান্ত মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।

আরও পড়ুন