২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

দেশে আবারও বেড়েছে ডলারের দাম, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

দেশে আবারও বেড়েছে ডলারের দাম, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০৯:৩৬

দেশে আবারও অস্থির হয়ে উঠেছে ডলারের বাজার। গত এক মাসের ব্যবধানে মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ১ টাকা বেড়ে বর্তমানে ১২৪ টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে। আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এই চাপ সাময়িক এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

ডলারের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়ে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ডলারের বাজারে কোনো ধরনের কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

উচ্চ প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সত্ত্বেও ডলারের দাম বাড়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, গত অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলেও একই সময়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে।

তার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে প্রায় ৬৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে রপ্তানি হয়েছে প্রায় ৪০ বিলিয়ন ডলারের পণ্য। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলার বেশি।

ব্যবসায়ীদের মতে, ডলারের দাম বাড়তে থাকলে আমদানিনির্ভর পণ্যের উৎপাদন ব্যয় বাড়বে। এর প্রভাব ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার মাধ্যমে পড়তে পারে। তাই বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, অর্থনীতিবিদদের মতে, ডলারের মূল্যবৃদ্ধির পেছনে কেবল চাহিদা-সরবরাহের প্রভাব নয়, বাজারে কোনো ধরনের অস্বাভাবিক লেনদেন বা কারসাজি রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

আরও পড়ুন