২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

শুরু হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, জেনে নিন পুরো প্রক্রিয়া

শুরু হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, জেনে নিন পুরো প্রক্রিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৩:১২

নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া সরাসরি কর কার্যালয়ে কাগজের রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে না।

এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে এক কোটির বেশি টিআইএনধারী ব্যক্তি রয়েছেন। গত করবর্ষে তাদের মধ্যে ৪৫ লাখেরও বেশি করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

অনলাইনে রিটার্ন দিতে যা লাগবে

ই-রিটার্ন দাখিলের আগে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে নিবন্ধন করতে হবে। এজন্য প্রয়োজন হবে—

  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
  • এনআইডির সঙ্গে নিবন্ধিত সচল মোবাইল নম্বর
  • বৈধ টিআইএন (কর শনাক্তকরণ নম্বর)

এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে গিয়ে 'রেজিস্ট্রেশন' অপশনে ক্লিক করে টিআইএন ও নিবন্ধিত মোবাইল নম্বর প্রদান করলে একটি ওটিপি (OTP) পাওয়া যাবে। ওটিপি যাচাই করে পছন্দমতো পাসওয়ার্ড সেট করলেই নিবন্ধন সম্পন্ন হবে।

যেভাবে রিটার্ন জমা দেবেন

নিবন্ধনের পর টিআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ধাপে ধাপে বার্ষিক আয়, অনুমোদিত ব্যয়, কর রেয়াতযোগ্য বিনিয়োগ, সম্পদ ও দায়-সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে 'ফরগট পাসওয়ার্ড' অপশনের মাধ্যমে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে।

ঘরে বসেই কর পরিশোধের সুবিধা

ই-রিটার্ন ব্যবস্থায় করদাতারা অনলাইনে কর পরিশোধ করতে পারবেন। ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে।

রিটার্ন সফলভাবে জমা দেওয়ার পরই অনলাইন থেকে তাৎক্ষণিকভাবে আয়কর রিটার্ন জমার প্রাপ্তিস্বীকারপত্র (Acknowledgement Slip) এবং আয়কর সনদ (Tax Certificate) ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

আগাম রিটার্নে কর ছাড়

২০২৬-২৭ করবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করলে প্রদেয় আয়করের ওপর ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় বা প্রণোদনা পাওয়া যাবে।

তবে সেপ্টেম্বরের পর এই বিশেষ কর সুবিধা আর পাওয়া যাবে না। এছাড়া নির্ধারিত করদিবস বা ডিসেম্বরের পরে রিটার্ন দাখিল করলে প্রচলিত আইন অনুযায়ী অতিরিক্ত কর ও বিলম্ব মাশুল পরিশোধ করতে হবে।

আরও পড়ুন