ছয় দিনে রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ডলার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৮
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,১৬১ কোটি টাকা।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের সেপ্টেম্বরের একই সময় এই গড় ছিল ৮ কোটি ১ লাখ ডলার এবং গত আগস্টে ছিল ৮ কোটি ৭ লাখ ডলার। অর্থাৎ, আগের মাস ও বছরের তুলনায় চলতি মাসের শুরুটা ভালো হয়েছে।
ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা যায়,
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৬৬ লাখ ডলার,
- বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ২৮ লাখ ডলার,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৫২ লাখ ডলার
- এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ লাখ ডলার।
বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের প্রণোদনা ও নজরদারির ফলে এ আয় বাড়ছে। সেপ্টেম্বরের এই ইতিবাচক সূচনা রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা আনবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
