জবিতে ব্যাংকিংখাতে প্রাইম ব্যাংকের দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৬:৩২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘Engaging & Inspiring Youth in Banking’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানই যথেষ্ট নয়; তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন ও কর্মক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা নিজেদের কাঙ্ক্ষিত পেশাগত অবস্থানে পৌঁছাতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও করপোরেট সংস্থার সঙ্গে ক্যারিয়ারভিত্তিক সহযোগিতা ও সমন্বয়ের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে ব্যাংকিং খাত একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের এ ধরনের অনুষ্ঠান থেকে অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের মূল পর্বে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রাইম ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং এইচআর রিসেপশনের প্রতিষ্ঠাতা মোঃ সিরাজ উদ্দিন চৌধুরী। কী-নোট স্পিকার হিসেবে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যাংকিং খাতের বর্তমান সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "কর্মক্ষেত্রে সফল হতে হলে আবেগকে কবর দিতে হয়। দিনশেষে আপনি কত মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারলেন, সেটার উপরই আপনার প্রকৃত সফলতা নির্ভর করছে।" বর্তমান যুবসমাজের চ্যালেঞ্জসমূহ তুলে ধরে তিনি কর্মসংস্থান সংকট, মানসিক স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে বাস্তবতার ঘাটতি এবং আর্থিক সচেতনতার অভাবের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষের দিকে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা ব্যাংকিং সেক্টর ও ক্যারিয়ার নিয়ে তাদের বিভিন্ন জিজ্ঞাসা তুলে ধরেন এবং সেরা প্রশ্নদাতাদের পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের করপোরেট ইন্টারভিউয়ের বাস্তব অভিজ্ঞতা দিতে একটি ‘লাইভ মক ইন্টারভিউ’ সেশন অনুষ্ঠিত হয়। এতে চমৎকার পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পারফর্মারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর এবং জবি ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি একেএম তামীম রহমান, সাধারণ সম্পাদক রব্বানী রাশা রাতুলসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
