হরমুজে হামলার পর আবার বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০০:৩৯
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির অদূরে একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।
শুক্রবার (২৬ জুন) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ২৬ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৯২ ডলারে উঠেছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে উভয় সূচকই ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছিল।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বাজারে সরবরাহ ঝুঁকির আশঙ্কা বেড়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই কৌশলগত হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • জার্মানিকে হারানোয় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা
- • ভিপি-জিএস ছাড়াই বসছে জাবির সিনেট অধিবেশন
- • টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব জেলায়
- • হরমুজে হামলার পর আবার বাড়ল তেলের দাম
- • রোনালদোকেই বিশ্বকাপ জেতার ভবিষ্যদ্বাণী ‘কালো জাদুকরের’
- • আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়: ভারতকে হারিয়ে লিখল নতুন ইতিহাস
- • তাজিয়া মিছিলে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
- • গোলবন্যায় ভাঙল বিশ্বকাপের সর্বকালের রেকর্ড
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • বিতর্কের মধ্যেই কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প
