চাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: শিবির
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, একপেশে সিদ্ধান্ত ও পক্ষপাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে প্রশাসন।
সংগঠনের শাখা সভাপতি মোহাম্মদ আলী লিখিত বক্তব্যে বলেন, ৩০ ও ৩১ আগস্ট শতাধিক শিক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার হন, যার বিচার এখনও হয়নি। একই সঙ্গে চাকসু নির্বাচনের গঠনতন্ত্র সংশোধন, বয়সসীমা নির্ধারণ, দপ্তর সম্পাদক পদ পুরুষদের জন্য সংরক্ষণ এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করে তোলা হয়েছে।
তিনি বলেন, গঠনতন্ত্রে উপাচার্যকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া, কিছু পদ বাদ দেওয়া এবং কিছু কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে, যাতে নির্বাচিত প্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে না পারেন। কমিশনের সদস্যদের রাজনৈতিক পক্ষপাত নিয়েও শঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ২৮ হাজার শিক্ষার্থীর নেতৃত্ব নির্বাচনে প্রশাসনের উচিত সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, সোহরাওয়ার্দী হল সভাপতি আবরার ফারাবীসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
