রাকসু নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী প্রার্থীরা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩১
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট নির্বাচন পেয়েছে এক নতুন মাত্রা।
এবার শীর্ষ তিন পদ— সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন সাতজন নারী প্রার্থী। কেন্দ্রীয় সংসদ ও সিনেট মিলিয়ে ৩২ ছাত্রী এবং হল সংসদে ১৫টি পদে ২১৭ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সংখ্যা রাকসুর ইতিহাসে নারী প্রার্থীর সর্বোচ্চ অংশগ্রহণ।
রাকসুর ইতিহাসে কখনো কোনো নারী ভিপি নির্বাচিত হননি। এবার প্রথমবারের মতো ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান। জিএস ও এজিএস পদেও এবারের নির্বাচনে একাধিক নারী প্রার্থী রয়েছেন, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে।
মোট ৩২০ প্রার্থীর মধ্যে ৩২ জন নারী রয়েছেন কেন্দ্রীয় সংসদ ও সিনেট মিলিয়ে। হল সংসদে প্রার্থী সংখ্যা ৭৫৪, এর মধ্যে ছাত্রী ২১৭ জন। ছাত্রদল ও সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলে সর্বোচ্চ ৪ জন করে নারী প্রার্থী রয়েছেন। সম্মিলিত শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী জোট ও আধিপত্যবিরোধী ঐক্যে আছেন তিনজন করে। অপরাজেয় ৭১–অদম্য ২ এবং রাকসু ফর র্যাডিকেল চেঞ্জ প্যানেলে রয়েছেন দুজন করে নারী। গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদে একজন এবং সচেতন শিক্ষার্থী জোটে কোনো নারী প্রার্থী নেই।
রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ত্বাসীন সিদ্দিকা রূপা বলেন, দীর্ঘ ৩৫ বছরে অনেক কিছু বদলেছে। নেতৃত্বে নারীদের এই দৃশ্যমান অংশগ্রহণ সময়ের বাস্তবতা ও পরিবর্তনের প্রতিফলন।
আরও পড়ুন
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
