রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাকসু কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে রাত ৯টায় সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলকে (ছাত্রদল) সুবিধা দিতেই রাকসু নির্বাচন কমিশন একতরফাভাবে তারিখ পেছাচ্ছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, "কমিশনের সিদ্ধান্ত একতরফা ও পক্ষপাতদুষ্ট। ১৬ অক্টোবর নির্বাচন হবে— সে নিশ্চয়তাও নেই।"
ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, "এর আগেও বারবার তারিখ পরিবর্তন করে ছাত্রদলকে সুবিধা দেওয়া হয়েছে। আজকেও তাদের উপস্থিতি দেখে তারিখ পেছানো হয়েছে। আমরা এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।"
এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, "শাটডাউন ও পোষ্য কোটা ইস্যুতে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটায় নির্বাচন পেছানো হয়েছে। ১৬ অক্টোবর নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।"
ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলে শাখা ও হল ইউনিটের প্রায় এক হাজার কর্মী-সমর্থক অংশ নেন।
আরও পড়ুন
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
