০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৩৬

শিরোনাম
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

চোখের বালি: বড় পর্দায় নারীর আত্মমর্যাদার প্রতিচ্ছবি

চোখের বালি: বড় পর্দায় নারীর আত্মমর্যাদার প্রতিচ্ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৮

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘চোখের বালি’পর্দায় জীবন্ত রূপ পেয়েছে ঋতুপর্ণ ঘোষের দক্ষ পরিচালনায়। ২০০৩ সালের ২ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি নির্মিত হয় প্রযোজক শ্রীকান্ত মেহতা ও মেহেন্দ্র সনির যৌথ উদ্যোগে। প্রায় ২ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায়, রাইমা সেন, প্রসেনজিৎ, টোটা রায়চৌধুরী ও টিনা দত্ত। 

ঐশ্বরিয়া রায়ের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ ছিল। বলিউড ও হলিউডে সফল এক অভিনেত্রী হয়েও বাংলা ছবির মাটিতে নিজেকে এত নিখুঁতভাবে মেলানো সহজ নয়। তবুও বাঙালি নারীর ভাষা, আচরণ ও সংস্কৃতির সঙ্গে তিনি এমনভাবে নিজেকে মিশিয়ে দিয়েছেন যে পর্দায় তাকে নিখাদ বাঙালি নারীরূপেই মনে হয়েছে। ঐশ্বরিয়ার পাশাপাশি প্রসেনজিৎ, রাইমা সেন, টোটা রায়চৌধুরী ও টিনা দত্তের অভিনয়ও দর্শক ও সমালোচক মহলে সমান প্রশংসা কুড়িয়েছে। 

উপন্যাসের মূল সুর প্রেম, প্রতারণা, আত্মসম্মান ও নারীর সামাজিক অবস্থান চলচ্চিত্রেও অনবদ্যভাবে ফুটে উঠেছে। বিনোদিনী চরিত্রে ঐশ্বরিয়ার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও আত্মমর্যাদাবোধ, মহেন্দ্রর আবেগপ্রবণতা ও দায়িত্বহীনতা, আশালতার সরল বিশ্বাস, আর বিহারীর নীরব প্রেম সব মিলিয়ে ছবিটি যেন এক নিখুঁত মনস্তাত্ত্বিক কাব্য। 

চলচ্চিত্রটি দর্শকের মনে গভীর দাগ ফেলেছে। ‘চোখের বালি’পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা বাংলা ফিচার ফিল্ম, সেরা পোশাক নকশা ও সেরা শিল্প নির্দেশনার জন্য। এছাড়া এটি ২০০৩ সালে লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লেপার্ড (সেরা চলচ্চিত্র) পুরস্কারের জন্য মনোনীত হয়। একই বছর ছবিটি প্রদর্শিত হয় ভারতের ৩৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এবং ছিল শিকাগো ও টরন্টোসহ বিশ্বের ২৫টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন। 

রবীন্দ্রনাথের সাধুভাষায় রচিত জটিল উপন্যাসটিকে দর্শকের অনুভবযোগ্য করে তুলেছে অভিনেতা-অভিনেত্রীদের অনবদ্য পারফরম্যান্স ও ঋতুপর্ণ ঘোষের সংবেদনশীল পরিচালনা।

প্রেম, প্রতারণা, সামাজিক বন্ধন ও আত্মমর্যাদার সূক্ষ্ম টানাপোড়েনের গল্প‘চোখের বালি’আজও দর্শকের হৃদয়ে জাগিয়ে রাখে এক অনন্ত প্রতিফলন।

আরও পড়ুন