০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৫৬

শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু

সিনেপ্লেক্সের লড়াইয়ে ৩ হলিউড সিনেমা

সিনেপ্লেক্সের লড়াইয়ে ৩ হলিউড সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৬

একদিনে দর্শকরা স্টার সিনেপ্লেক্সে উপভোগ করতে পারবেন জম্বি-থ্রিলার, বৈজ্ঞানিক কল্পকাহিনি ও হরর—তিন ভিন্ন ঘরানার ছবি। 

আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি ) একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি দিচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। 

তিন ভিনধর্মী ছবির তালিকায় রয়েছে ‘২৮ ডেজ লেটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, সাই-ফাই থ্রিলার ‘মার্সি’ এবং হরর ছবি ‘প্রাইমেট’।

নিয়া ডা কস্টা পরিচালিত ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’–এ রেজ ভাইরাস ছড়িয়ে পড়ার ২৮ বছর পরের এক ভেঙে পড়া সমাজের গল্প উঠে এসেছে। এখানে সংক্রমণের চেয়েও ভয়ংকর হয়ে ওঠে মানুষের তৈরি ধর্মীয় কাল্ট ও ক্ষমতার লড়াই। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেলসহ একঝাঁক তারকা।

অন্যদিকে, তৈমুর বেকমাম্বেটভ পরিচালিত ‘মার্সি’ এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প, যেখানে এক ডিটেকটিভকে মাত্র ৯০ মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয় একটি এআই বিচার ব্যবস্থার সামনে। ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসনের অভিনয়ে ছবিটি প্রযুক্তি বনাম মানবতার প্রশ্ন তোলে।

হররপ্রেমীদের জন্য রয়েছে ‘প্রাইমেট’। জোহানেস রবার্টস পরিচালিত এই ছবিতে এক গৃহপালিত শিম্পাঞ্জির ভয়ংকর রূপান্তর ও মানুষের টিকে থাকার লড়াই দেখানো হয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে।

তিন ভিন্ন স্বাদের এই তিন ছবি দিয়ে বছরের শুরুতেই দর্শকদের বড় চমক দিতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।

আরও পড়ুন