জামিন বাতিল, কারাগারে সংগীতশিল্পী নোবেল
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ১৯:২৬
১৩ লাখ টাকা আত্মসাৎ ও বিয়ের প্রতিশ্রুতির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আপোসের শর্ত ভঙ্গ করায় আদালত এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
শুক্রবার (৩ এপ্রিল) এই আদেশ দেওয়া হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন—নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, শাশুড়ি নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক। দুই পরিবারের সমঝোতায় রোজের সঙ্গে নোবেলের বাগদান হলেও পরবর্তীতে ডেমরার বাসায় মেয়েটিকে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগ ওঠে এই শিল্পীর বিরুদ্ধে।
উল্লেখ্য, মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় দায়ের করা এক মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় চাঞ্চল্যকর এক ঘটনায় মামলার বাদীকে কারাগারের ভেতরেই বিয়ে করার পাঁচ দিন পর জামিন পেয়েছিলেন তিনি। তবে নতুন মামলায় আইনি শর্ত পালনে ব্যর্থ হওয়ায় তাকে আবারও শ্রীঘরে যেতে হলো।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
