বগুড়া-৬: দ্বিগুণ ভোটে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ২১:২০
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় জয়ের পথে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।
বুধবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
নির্বাচন অফিস ও কেন্দ্রভিত্তিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ) পেয়েছেন ৭৫ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩২ হাজার ৪৩২ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হতে থাকে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, পোস্টাল ব্যালট ছাড়া এই আসনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর নজরদারিতে দিনভর ভোটগ্রহণ চলেছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। চূড়ান্ত ফলাফলের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সাধারণ ভোটার ও সমর্থকদের। তবে ৯০ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধানে এগিয়ে থাকায় বিএনপিকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।
আরও পড়ুন
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
