০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৪১

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৬:১৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ বছর ২৮টি বিভাগে ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশিষ্ট অভিনেত্রী শবনম ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন। এছাড়া প্রয়াত তারেক মাসুদ ও প্রয়াত আব্দুল লতিফ বাচ্চুকেও মরণোত্তর আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে।

‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য কে এম হালিমুজ্জামান শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার পাচ্ছেন। ‘মরিয়ম’ চলচ্চিত্রের জন্য চৈতালী সমদ্দার পাচ্ছেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার।

‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ চলচ্চিত্রের জন্য এলিজা বিনতে এলাহী শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবে পুরস্কার পাচ্ছেন।

‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য আফরান নিশো শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য আইনুন নাহার পুতুল শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।

এছাড়া ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য মনির আহাম্মেদ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা এবং ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য নাজিয়া হক অর্ষা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য খন্দকার রশিদ আহমেদ খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার পাচ্ছেন। একইদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শহীদুজ্জামান সেলিম কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার পাচ্ছেন।

‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য মো. লিয়ন শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছেন। একই চলচ্চিত্রে বিশেষ পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পাচ্ছেন। ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য হাবিবুর রহমান শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের পুরস্কার পাচ্ছেন।

‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক, আর ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন।

এছাড়া ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সোমেশ্বর অলি শ্রেষ্ঠ গীতিকার, প্রিন্স মাহমুদ শ্রেষ্ঠ সুরকার এবং ফারুক হোসেন শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন।

‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য তাসনীমুল হাসান শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের সংলাপ রচনার জন্য যৌথভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা।

‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য সালাহ উদ্দিন আহমেদ বাবু শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কার পাচ্ছেন। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শহীদুল ইসলাম শ্রেষ্ঠ শিল্প নির্দেশক এবং সুমন কুমার সরকার শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পাচ্ছেন।

এছাড়া ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য সুজন মাহমুদ শ্রেষ্ঠ শব্দগ্রাহক, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য বীথি আফরীন শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা শিল্পী এবং ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য সবুজ শ্রেষ্ঠ রূপসজ্জাকারের পুরস্কার পাচ্ছেন।

আরও পড়ুন