ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০১:৫৬
প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রকে নিয়ে বায়োপিক নির্মাণের জল্পনা নতুন করে জোরালো হয়েছে। জীবদ্দশায় আত্মজীবনী লেখার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ‘হি ম্যান’ খ্যাত এই অভিনেতা। এরপর থেকেই তার জীবনভিত্তিক চলচ্চিত্র নিয়ে আলোচনা শুরু হলেও মৃত্যুর পর তা আরও গতি পেয়েছে।
ভক্তদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন পর্দায় ধর্মেন্দ্রর চরিত্রে কে অভিনয় করবেন? অনেকের ধারণা, পরিবারের সদস্যদের মধ্য থেকেই কেউ এই চরিত্রে দেখা যেতে পারেন। তবে এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন তার ছোট ছেলে ববি দেওল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক সাক্ষাৎকারে ববিকে প্রশ্ন করা হয় ধর্মেন্দ্রর বায়োপিক নির্মিত হলে দুই ভাইয়ের মধ্যে তিনি নাকি সানি দেওল, কে বাবার চরিত্রে বেশি মানানসই হবেন?
জবাবে ববি বলেন, “কেউই না। কারণ বাবার মতো আর কেউ হতে পারে না। উনি যে ধরনের মানুষ ছিলেন, তেমন দ্বিতীয় আর কেউ হতে পারবে না।”
জীবনের বিভিন্ন সময়ে বলিউডে দেওল পরিবারের অবদান যথাযথ মূল্যায়ন না পাওয়ার আক্ষেপও করেছিলেন ধর্মেন্দ্র। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বলিউড দেওলদের কখনও যোগ্য সম্মান দেয়নি।”
তবে নিজের বায়োপিকের নায়ক হিসেবে পরিবারের কাউকে নয়, বরং সালমান খানকেই সবচেয়ে উপযুক্ত মনে করতেন তিনি। এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছিলেন, “সালমানই একমাত্র আমার বায়োপিকে অভিনয় করতে পারে।”
ধর্মেন্দ্র ও সালমান খানের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। অনেকের মতে, সেই ব্যক্তিগত সম্পর্ক এবং সালমানের পর্দা উপস্থিতির প্রতি মুগ্ধতা থেকেই নিজের চরিত্রে তাকে দেখতে চেয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা।
যদিও ধর্মেন্দ্রর বায়োপিক নির্মাণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ভবিষ্যতে এমন কোনো প্রকল্প বাস্তবায়িত হলে তা ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হবে বলেই মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
