২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১২

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানে

টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১১:০৩

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ দিকে থাকা ঢাকা এবার তুলনামূলক ভালো অবস্থানে উঠে এসেছে, যা নগরবাসীর জন্য স্বস্তির খবর।

বৈশ্বিক বায়ু মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স–এএকিউআই) অনুযায়ী, আজ ঢাকার এএকিউআই স্কোর ৬২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানীর অবস্থান ৩৭তম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৫১ থেকে ১০০-এর মধ্যে এএকিউআই স্কোরকে ‘মধ্যম’ বা সহনীয় বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে চলমান টানা বৃষ্টিপাত বাতাসে ভেসে থাকা ধুলাবালি, ধোঁয়া ও অন্যান্য ক্ষুদ্র দূষণকারী কণাকে ধুয়ে ফেলেছে। ফলে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সাধারণত শুষ্ক মৌসুম ও শীতকালে ঢাকার বায়ুদূষণ তীব্র আকার ধারণ করে। তবে বর্ষাকালে নিয়মিত বৃষ্টিপাতের কারণে বায়ুর মানে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনও রাজধানীর বায়ুমান তুলনামূলক ভালো থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন