আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণ, পা বিচ্ছিন্ন বাংলাদেশির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ২২:২১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার (৪২) নামে এক বাংলাদেশির একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার একই উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় যান আব্দুল জব্বার। এ সময় হঠাৎ মায়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মাইনের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পাইনছড়ি সীমান্ত এলাকায় একটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, মায়ানমার সীমান্তবর্তী এলাকায় আগে থেকেও স্থলমাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুন
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
